ইসলাম টাইমস ডেস্ক: সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রম বাজার মালয়েশিয়া। সরকারি হিসেবে মালয়েশিয়াতে ছয় লাখের মতো নিবন্ধিত শ্রমিক রয়েছে। এর বাইরে বেশ বড় সংখ্যায় অনিবন্ধিত শ্রমিকও রয়েছে। একজনের জন্য এতবড় বাজার আমরা ঝুঁকিতে ফেলতে পারি না।
ইমরান আহমেদ বলেন, এতে কোন সন্দেহ নেই যে মালয়েশিয়ায় গ্রেফতার অভিবাসী রায়হান কবির বাংলাদেশের নাগরিক। তার প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। কিন্তু দেশের প্রতি আমাদের দায়িত্ব আরও বড়। সেটা আমাদের মাথায় রাখতে হবে।
সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেছেন, সেখানে লাখ লাখ শ্রমিক কাজ করে। আমাকে তাদের চিন্তা করতে হবে। একজন ব্যক্তি কী করলো, কেন করলো সে নিয়ে আমি কোন প্রশ্ন তুলছি না। তার বিষয়টি এখানে অনেক পরের দিকে আসে।
















