ইসলাম টাইমস ডেস্ক: ভারতের বিশিষ্ট আলেমে দ্বীন, বিহারের বিখ্যাত ইমারতে শরীয়ার স্বনামধন্য কাযী হযরত মাওলানা হাবীবুল্লাহ কাসেমী রহ. আজ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি বিহারের মধুবানিতে ইমারতে শরীয়ার গুরুত্বপূর্ণ রোকন এবং ইমারাতে শরীয়ার দারুল কাযার দীর্ঘদিনের কাযী ছিলেন।
তার ইন্তেকালে ইমারতে শরীয়ার আমীর মাওলানা ওলী রাহমানী সাহেব শোক প্রকাশ করে বলেছেন, ‘কাযী হাবীবুল্লাহ কাসেমী সাহেবের ব্যক্তিত্ব এ ‘মনীষী-শূন্যতার’ যুগে বড় মূল্যবান ছিল। তিনি একজন মুখলিস আলেমে দ্বীন এবং দ্বীনের দাঈ ছিলেন। জীবনভর সালাফ ও পূর্বসূরীদের পদাঙ্ক অনুসারে দ্বীনের খেদমত করেছেন। ভারতের আকাবির ওলামায়ে কেরাম, ইমারাতে শরীয়া, খানকায়ে রাহমানী মুঙ্গের এবং আমার সঙ্গে তার আত্মার সম্পর্ক ছিল। তিনি ছিলেন আমাদের সালাফ ও পূর্বসূরীদের সত্যিকার জানেশীন। ইমারতে শরীয়ার ফিকিরের তরজুমান-মুখপাত্র, অন্তর্দৃষ্টিসম্পন্ন এবং আত্মমর্যাদাশালী আলেম ছিলেন। এক বিশাল ভূখণ্ড তার দ্বারা উপকৃত হয়েছে। আল্লাহ তাআলা তার খেদমতসমূহকে কবুল করুন। তাকে নিজ রহমতে বেষ্টিত করুন এবং তার ওয়ারিসদেরকে সবরে জামিলের নসীব করুন আমীন।’
মিল্লাত টাইমস
















