নেত্রকোনায় ট্রলার ডুবে ইন্তেকাল ১৭ মাদরাসা শিক্ষক-শিক্ষার্থীর, নিখোঁজ আরও দুজন

ইসলাম টাইমস ডেস্ক: নেত্রকোনার মদন উপজেলার রাজালিকান্দা হাওরে ট্রলার ডুবে ইন্তেকাল করেছেন ১৭ জন মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী। নিখোঁজ আছেন আরও দুজন।

আজ বুধবার দুপুরে ট্রলার ডুবে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।দুর্ঘটনায় যাদের লাশ উদ্ধার করা হয়েছে তাঁরা ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের একটি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী বলে জানা গেছে। তাঁরা হাওরে বেড়াতে গিয়েছিলেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে গেছে, মাদরাসার শিক্ষক–শিক্ষার্থীরা আজ দুপুর একটার দিকে মদনের উচিতপুর এলাকায় হাওর ভ্রমণে যান। তাঁরা একটি ট্রলারে করে উচিতপুর থেকে গোবিন্দশ্রীর দিকে যাচ্ছিল। এ সময় রাজালিকান্দা এলাকায় প্রচণ্ড ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। প্রথমে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নেন।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ তালুকদার বিকেল তিনটার দিকে ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে বলেন, এ পর্যন্ত ১৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুজন নিখোঁজ আছেন। তাদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। তিনি জানান, ট্রলারটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন।

পূর্ববর্তি সংবাদ১০০ ছাড়িয়েছে বৈরুতে মৃতের সংখ্যা, এখন পর্যন্ত তিন বাংলাদেশি নিহত
পরবর্তি সংবাদপুরো কাশ্মির-গুজরাটের জুনাগড়কে পাকিস্তানের অংশ বলে মানচিত্র প্রকাশ,যা বলছে ভারত