গাড়ীর ধাক্কাতে পর্বতারোহী রেশমার সব স্বপ্ন শেষ

ইসলাম টাইমস ডেস্ক: ফেসবুকে নিজের নামের সঙ্গে বন্ধনীচিহ্নে পর্বতারোহী জুড়ে দিয়েছেন। গান, আবৃত্তি, বইপড়া, সাইকেল চালানো আরোও কত স্বপ্ন রেশমা নাহারের। নিজেকে পর্বতারোহী হিসেবে প্রতিষ্ঠিত করবে, একদিন এভারেস্টের চূড়ায় ওঠবে। কিন্তু এক গাড়িচাপায় সব শেষ। এই সব শেষ নাও হতে পারত যদি জীবনটাকে সৃষ্টিকর্তার বিধানমত রাঙ্গানো যেত। রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় গতকাল শুক্রবার সকালে গাড়িচাপায় প্রাণ হারান রেশমা।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। রেশমা সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যানের লেক রোড ধরে গণভবনমুখী সড়কে দিয়ে এগোচ্ছিলেন। চন্দ্রিমায় ঢোকার ব্রিজের সামনের সড়কে একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে তার মাথায় আঘাত লাগে। পথচারীরা উদ্ধার করে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

রেশমা রাজধানীর নিউমার্কেট এলাকার আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তার বাড়ি নড়াইলে। তিনি ঢাকায় মিরপুর এলাকায় থাকতেন।

রেশমার দুলাভাই মনিরুজ্জামান বলেন, রেশমা আগে তার বড় বোনের সঙ্গে পুরান ঢাকায় থাকতেন। পরে কর্মস্থল পরিবর্তন হলে তিনি মিরপুরে চলে যান। বেলা ১১টার দিকে খবর পেয়ে তারা হাসপাতালে যান।

মনিরুজামান বলেন, মাইক্রোবাসটি কোনো খোঁজ পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্ত শেষে তারা মামলা করবেন।

বাংলাদেশের কেওকারাডংয়ে ওঠার মধ্য দিয়ে রেশমা নিজের পর্বত অভিযান শুরু করেন। তিনি ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিংয়ে প্রশিক্ষণ নিয়েছেন। রেশমা গত বছর লাদাখের স্তোক কাংরি পর্বত জয় করেন। এ ছাড়া আফ্রিকার কিলিমাঞ্জারো ও মাউন্ট কেনিয়া জয়ের জন্য গিয়েছিলেন তিনি।

পূর্ববর্তি সংবাদকরোনা ছড়ানোর অভিযোগে আটক তাবলীগ জামাতের ১৪ জনকে ফেরত দিল ভারত
পরবর্তি সংবাদশিগগিরই ওমরাহর প্রস্তুতি নিচ্ছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়