দুই কোটি টাকার হেরোইনসহ পল্লবীতে নারী আটক

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকা থেকে এক কেজি ৭০৭ গ্রাম হেরোইনসহ আনোয়ারী নামে এক নারীকে আটক করেছে র‌্যাব। এ হেরোইনের মূল্য প্রায় দুই কোটি টাকা।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আনোয়ারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ লাখ ৩৬ হাজার ২৮৫ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, আনোয়ারী দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে পল্লবীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় তা বিক্রি করত। তার বিরুদ্ধে পল্লবী থানায় মাদক সংশ্লিষ্ট চারটি মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তি সংবাদদাঁড়িতে গোবর মেখে ঘণ্টার পর ঘণ্টা বৃদ্ধকে নির্যাতন, মূল হোতা গ্রেফতার
পরবর্তি সংবাদভারত কেন চীনা আগ্রাসনের নথি গায়েব করেছে?