নেত্রকোনায় ট্রলারডুবি: নিহত ১৮ জনের তালিকা ও সহায়তায় বিভিন্ন আলেম সংগঠন

ইসলাম টাইমস ডেস্ক: নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর এলাকায় ট্রলার ডুবে ১৮ জন মাদরাসা ছাত্র- শিক্ষক নিহতের ঘটনায় শোক ছড়িয়ে পড়েছে নেত্রকোনা ও ময়য়মনসিংহে।পরিবারের একান্ত আপনজনকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারছেন না অনেকেই।ঘটনার পর থেকেই পুরো এলাকায় শোকের মাতম চলছে।

নেত্রকোনায় ট্রলার ডুবির এই দুর্ঘটনায় নিহত হয়েছেন যে ১৮ জন তারা হলেন,  ১. হাফেজ মাহফুজুর রহমান (৩৫) পিতা- মো. জয়নাল আবেদীন চর ভবানীপুর, কোনাপাড়া, সিরতা, ময়মনসিংহ। ৫ ছেলে ১ মেয়ে। ২. হাফেজ মাওলানা শফিকুল ইসলাম (৩৮) পিতা- মুফতী আবুল কালাম আজাদ গ্রাম- ধোপা জাঙ্গালিয়া, পোস্ট- সহনাটি, গৌরীপুর, ময়মনসিংহ। ২ ছেলে ১ মেয়ে। ৩. হাফেজ মাওলানা মুফতী সাইফুল ইসলাম (২৮) পিতা- আব্দুর রশীদ চর ভবানীপুর, কোনাপাড়া, সিরতা, ময়মনসিংহ। ১ ছেলে ১ মেয়ে। ৪. মো. আবু ঈসা (৪০) পিতা- মৃত হোসেন আলী চর ভবানীপুর, কোনাপাড়া, সিরতা, ময়মনসিংহ। ৪ ছেলে ৫. হাফেজ মাওলানা মুফতী আজহারুল ইসলাম (৩০) পিতা- বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বাসীর উদ্দীন চর ভবানীপুর, কোনাপাড়া, সিরতা, ময়মনসিংহ। ১ মেয়ে (বয়স ৩ মাস) ৬. মাওলানা হামিদুল ইসলাম (৪২) পিতা- বীর মুক্তিযোদ্ধা হাজী ইদ্রিস আলী চর ভবানীপুর, কোনাপাড়া, সিরতা, ময়মনসিংহ। ২ ছেলে ও স্ত্রী ৭ মাসের গর্ভবতী। ৭. হাফেজ জাহিদ হাসান (২০) পিতা- হেলাল উদ্দীন চর ভবানীপুর, কোনাপাড়া, সিরতা, ময়মনসিংহ। ৮. হাফেজ রাকিবুল হাসান (২২) পিতা- মো. শফিকুল ইসলাম চর ভবানীপুর, কোনাপাড়া, সিরতা, ময়মনসিংহ। ৯. সামআন (১০) পিতা- মাওলানা শফিকুল ইসলাম গ্রাম- ধোপা জাঙ্গালিয়া, পোস্ট- সহনাটি, গৌরীপুর, ময়মনসিংহ। ১০. জোবায়ের আহমদ (১৯) পিতা- ফজর উদ্দীন চর ভবানীপুর, কোনাপাড়া, সিরতা, ময়মনসিংহ ১১. হাফেজ মুজাহিদ (১৮) পিতা- ফজর উদ্দীন চর ভবানীপুর, কোনাপাড়া, সিরতা, ময়মনসিংহ। ১২. লুবনা আক্তার (৯) পিতা- মো. ওয়াজ উদ্দীন চর ভবানীপুর, কোনাপাড়া, সিরতা, ময়মনসিংহ। ১৩. মোছা. জুলফা (৫) পিতা- ওয়াজ উদ্দীন চর ভবানীপুর, কোনাপাড়া, সিরতা, ময়মনসিংহ। ১৪. হাফেজ মাহবুবুর রহমান (১৮) পিতা- হাফেজ মাহফুজুর রহমান চর ভবানীপুর, কোনাপাড়া, সিরতা, ময়মনসিংহ। ১৫. হাফেজ মাহমুদুর রহমান (১৪) পিতা- হাফেজ মাহফুজুর রহমান চর ভবানীপুর, কোনাপাড়া, সিরতা, ময়মনসিংহ। ১৬. মো. সা’দ (১০) পিতা- মৃত মো. আবু ঈসা চর ভবানীপুর, কোনাপাড়া, সিরতা, ময়মনসিংহ। ১৭. হাফেজ মো. জহিরুল ইসলাম (৩৪) পিতা- মৃত তালেব হোসেন মেম্বার চর গোবিন্দপুর, ৩১ নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ। ১৮. হাফেজ রাকিবুল হাসান (২২) পিতা- মো. শফিকুল ইসলাম চর ভবানীপুর, কোনাপাড়া, সিরতা, ময়মনসিংহ।

নেত্রকোনার ঘটনায় নিহতদের পরিবারদের মাঝে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদানে এগিয়ে আসছেন আলেমদের  স্থানীয় ও জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। ইতোমধ্যে নিহতের পরিবারের সাথে সাক্ষাত ও সহোযগীতা করেছেন, আলেমদের স্বেচ্ছাবেসী সংগঠন হাফেজ্জী হুজুর সেবা সংস্থা ও  ‘সাদাকাহ ফাউন্ডেশন’।

এছাড়া ঢাকা মিরপুরের আরজাবাদ মাদরাসার মুহতামিম ও বেফাকের সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া এবং  হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা জুনাঈদ আল হাবিব ও জামিয়া ফয়জুর রহমান রহ.এর শাইখুল হাদীস ও মুহতামিম আল্লমা আব্দুল হক নিহত আলেম পরিবারের এতিম সন্তানদের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করতেও আগ্রহ প্রকাশ করেছেন।এছাড়া স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকেও নিহত আলেম পরিবারদের দেওয়া হয়েছে বিশেষ অনুদান।

এদিকে নিহতদের ১৮ জন হাফেজ আলেমের পরিবারকে সমবেদনা ও সহযোগিতায় এগিয়ে আসছে মাওলানা গাজী ইয়াকুব পরিচালিত তাকওয়া ফা্উন্ডেশন। এছাড়াও মাওলানা ইমরান হুসাইন হাবিবি পরিচালিত পিপলস ইম্প্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশও নিহত আলেমদের পরিবারদের নগদ অর্থ প্রদানসহ প্রত্যেক পরিবারের অবস্থা পর্যবেক্ষণ করে তাদের স্থায়ী সহায়তার আশ্বাস জানিয়েছেন।

এছাড়া নিহতদের পরিবারকে সহায়তা করতে চাইলে ইত্তেফাকুল উলামা ময়মনসিংহের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মুফতি আমীর ইবনে আহমদের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে এই নাম্বারে ০১৭৪৭ ০৪০৭৮৬।

আরো পড়ুন: প্রত্যক্ষ বর্ণনা: কিভাবে ঘটল নেত্রকোনা-ট্রলারডুবির বিয়োগান্তক ঘটনা

পূর্ববর্তি সংবাদশিগগিরই ওমরাহর প্রস্তুতি নিচ্ছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়
পরবর্তি সংবাদমোদির রামমন্দির উদ্বোধন: ভারতের অসার গণতন্ত্রের চেহারায় কলঙ্কের দাগ