ইসলাম টাইমস ডেস্ক: সিলেট নগরীতে বোমাসদৃশ বস্তু শনাক্তের ঘটনায় সিলেট মহানগর ট্রাফিক পুলিশের সার্জেন্ট চয়ন নাইডুকে সাময়িক বহিস্কার করা হয়েছে। সিলেট মেট্র্রোপলিটন পুলিশের একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নগরীর চৌহাট্টায় সিলেটে ট্রাফিক পুলিশের সার্জেন্ট চয়ন নাইডুর মোটরসাইকেলে বাঁধা বোমা-সদৃশ বস্তু ঘিরে আতঙ্কের সৃষ্টি হয়। পরে প্রায় ২২ ঘণ্টা পর বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের বোমা নিষ্ক্রিয়করণ ও ধ্বংসকরণ দল নিশ্চিত করে এটি বোমা নয়।
















