মাওলানা মনিরুজ্জামান সিরাজীর ইন্তেকালে ইসলামী দল ও নেতাদের শোকবার্তা

মাওলানা মনিরুজ্জামান সিরাজী। ছবি: সংগৃহীত

ইসলাম টাইমস ডেস্ক: দেশের অন্যতম প্রবীণ আলেম জামিয়া  সিরাজিয়া দারুল উলুম ভাদুঘর মাদরাসার মোহতামিম মাওলানা মনিরুজ্জামান সিরাজী (বড় হুজুর) র’ ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল ও দলের নেতারা।

মাওলানা মনিরুজ্জামান সিরাজী রহ.- এর ইন্তেকালের পর পৃথক পৃথক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন ইসলামী দল ও দলের নেতারা।

মাওলানা মনিরুজ্জামান সিরাজী রহ.- এর ইন্তেকালে শোক জানানো ইসলামী দল ও নেতাদের মধ্যে রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, একই দলের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, আরো শোক জানিয়েছেন, খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলঅনা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ও ইসলামী ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ। মাওলানা মনিরুজ্জামান সিরাজী রহ.- এর ইন্তেকালে আরো শোক প্রকাশ করেছেন, ঢাকার জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা সোলাইমান নোমানী দা.বা.।

শোক বার্তায় নেতারা বলেন, মনিরুজ্জামান সিরাজী রহ. ইলমী মহল, রাজনীতির ময়দানসহ সর্বত্র তিনি ছিলেন সর্বজনস্বীকৃত একজন ব্যক্তিত্ব। তার ইন্তেকালে ইসলামী অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়। শোক বার্তা য় তারা আরো বলেন, তার আদর্শ ছিল অন্যায়ের বিরুদ্ধে, মানবতার পক্ষে, ইসলামের পক্ষে, দেশ ও জাতির পক্ষে।

নেতারা মাওলানা মনিরুজ্জামান সিরাজীর রূহের মাগফিরাত কামনা ও মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতের সুউচ্চ মাকাম প্রার্থনা করে দোয়া করেন। শোক বার্তায় নেতারা মাওলানা মনিরুজ্জামান সিরাজীর রহ.-এর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নেতৃবৃন্দ বলেন আল্লামা মনিরুজ্জামান সিরাজী ব্রাক্ষণবাড়ীয়া বাসীর অবিভাবকের দায়িত্ব পালন করে তার যথাযথ দায়িত্ব পালন করে  গেছেন। আল্লামা মনিরুজ্জামান সিরাজীর ইন্তেকালে

তার রেখে যাওয়া আদর্শ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা যোগাবে।

বিবৃতিতে নেতৃবৃন্দগণ মরহুমের জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম কামনা করে বিশেষ মুনাজাত করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান করেন।

পূর্ববর্তি সংবাদকরোনায় মারা গেলেন চক্ষু বিশেষজ্ঞ ডা. গোলাম মোস্তফা
পরবর্তি সংবাদবিপাকে ঢাকার ৫০ হাজার ইন্টারনেট গ্রাহক