ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে রোববার এক বাস দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন মারা গেছেন এবং আরো ২৫ জন আহত হয়েছেন।
ইস্তাম্বুল উত্তরাঞ্চলীয় মারমারা মোটরওয়েতে একটি যাত্রীবাহী বাস ওভারপাসের একটি দেয়ালের সাথে ধাক্কা খায়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তিন শিশুসহ আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।
এঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ইয়েনি শাফাক
















