বিক্ষোভে উত্তাল বৈরুত, এবার পদত্যাগ করলেন তথ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: লেবাননে সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী বৈরুত বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। কয়েকজন এমপির পদত্যাগের পর গতকাল দেশটির তথ্যমন্ত্রীও বিক্ষোভকারীদের সঙ্গে একমত পোষণ করে পদত্যাগ করেছেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর রয়টার্স ও আলজাজিরার

 

লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ গতকাল পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, এই সরকার লেবাননের নাগরিকদের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। তিনিও সরকারের একজন সদস্য হওয়ায় তার দায়িত্ব আছে। তাই তিনি পদত্যাগের ঘোষণা দেন। এই প্রথম সরকারের কোনো একজন মন্ত্রী পদত্যাগ করলেন। এর আগে ছয়জন এমপি গত মঙ্গলবার বেরুতে ভয়াবহ বিস্ফোরণের পর পদত্যাগের ঘোষণা দেন। গতকাল পর্যন্ত বিস্ফোরণে ১৫৮ জন নিহত এবং ছয় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

পূর্ববর্তি সংবাদরামের জন্মস্থান হওয়ায় নেপালের অযোধ্যপুরীতেও হচ্ছে রামমন্দির
পরবর্তি সংবাদজেরুজালেম ইসরাইলের রাজধানী নয়: ইতালিয়ান আদালত