ইসলাম টাইমস ডেস্ক: কুমিল্লা জেলার ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এবং ধামতী পীর মাওলানা আবদুল হালিম অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মাওলানা আবদুল হালিমের নাতি মাওলানা শাহ আহমদ হাসান সিদ্দিকী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ধামতীর পীর সাহেব দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছেন। গতকাল হুজুরের অসুস্থতা বৃদ্ধি পেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, তিনি প্রায় ৩০ বছর ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে ধামতী দরবারের পীর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ধামতীর পীর সাহেব হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস বাবা হুজুরের বেয়াই ও মরহুম মাওলানা আবদুল হাই পাহাড়পুরী (রহ.)-এর মামা।
ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মুহাম্মদ মহিউদ্দীন ও মাওলানা আব্দুল হালিমের নাতি মাওলানা শাহ আহমদ হাসান সিদ্দিকী পীর সাহেবের দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আরো পড়ুন: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ
















