গতি ফিরেছে ইন্টারনেটে, সাবমেরিন ক্যাবলের মেরামত সম্পন্ন

ইসলাম টাইমস ডেস্ক: গতকাল দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) পাওয়ার ক্যাবল কাটা পড়ায় সারাদিনই ইন্টারনেটের গতি ছিলো ধীর। পাওয়ার ক্যাবলের মেরামত শেষে অবশেষে ফের চালু হলো সাবমেরিন ক্যাবল-২। পাওয়ার ক্যাবল মেরামত করতে ১৩ ঘণ্টা সময় লাগলো। যদিও বিএসসিসিএল শুরুতে জানিয়েছিলো ৭ ঘণ্টা লাগবে।

প্রসঙ্গত, পটুয়াখালীতে সাবমেরিন ক্যাবল-২ এর ল্যান্ডিং স্টেশনের প্রায় তিন কিলোমিটার দূরে রবিবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে পাওয়ার ক্যাবল কাটা পড়ে। নির্মাণ শ্রমিকরা বালু উত্তোলন করতে গিয়ে এক্সেভেটর মেশিন দিয়ে পাওয়ার ক্যাবল কেটে ফেলে। তারপর থেকে দেশে ইন্টারনেটে ধীর গতি ভর করে।

দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, ‘পাওয়ার ক্যাবল মেরামত শেষে রাতে ১২টা ২০ মিনিটে চালু হয়সাবমেরিন ক্যাবল-২। কিছুক্ষণের মধ্যে সারাদেশের ইন্টারনেট ঠিক হয়ে যাবে। পূর্ণ গতি ফিরবে।’

জানা যায়, পাওয়ার ক্যাবল কাটার পরে সাবমেরিন ক্যাবল- ১ ও আইটিসি দিয়ে দেশের ইন্টারনেট ব্যবস্থা সচল রাখা হলেও গতি ছিল কম। রবিবার বেলা ১১টা রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত দেশের ইন্টারনেট ৪০-৫০ শতাংশ গতি কমে যায়।

পূর্ববর্তি সংবাদথেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা, প্রাণ হারালেন ২ মোটরসাইকেল আরোহী
পরবর্তি সংবাদরামের জন্মস্থান হওয়ায় নেপালের অযোধ্যপুরীতেও হচ্ছে রামমন্দির