নাইজারে বন্দুকধারীদের হামলায় ৬ ফরাসিসহ নিহত ৮

ইসলাম টাইমস ডেস্ক: নাইজারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় আট জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ছয় জন ফরাসী সহায়তা কর্মী রয়েছেন।

 

তিলাবেরি প্রদেশের গভর্নর বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আট জন নিহত হয়েছেন, এদের মধ্যে দুই জন নাইজেরিয়ান, একজন চালক ও আরেক জন গাইড। এছাড়া বাকি ছয় জন ফরাসি।

এদিকে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে তাদের নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তাদের কতজন নাগরিক নিহত হয়েছে তা উল্লেখ করেনি।

এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে।

নাইজারের প্রতিরক্ষামন্ত্রী ইসোফু কাতাম্বে রয়টার্সকে বলেন, নিহত ছয় ফরাসী নাগরিক ‘অ্যাক্টেড’ নামে ফ্রান্সের এনজিও’র কর্মী। আল জাজিরা, এনডিটিভি

পূর্ববর্তি সংবাদজেরুজালেম ইসরাইলের রাজধানী নয়: ইতালিয়ান আদালত
পরবর্তি সংবাদকোনো ঔপনিবেশিক শক্তি আর ফিরে আসতে পারবে না: লেবাননের প্রেসিডেন্ট