বেনাপোলে নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ যুবক আটক

ইসলাম টাইমস ডেস্ক: বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ ও মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

আটক নাজমুল ইসলাম (২৩) সাদিপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

বিজিবির রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার আশেক আলী জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন একজন পাচারকারী বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধের একটি চালান নিয়ে সাদিপুর রাস্তা হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ভারতীয় ওষুধ ও একটি মোটরসাইকেলসহ নাজমুলকে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

জব্দকৃত ওষুধের মূল্য ৩ লাখ টাকা বলে জানা এ বিজিবি কর্মকর্তা।

সূত্র: ইউ এন বি

পূর্ববর্তি সংবাদকরোনায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ২৯০৭
পরবর্তি সংবাদএবার করোনায় আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি