লেবানন আমাদের ভাই, আমরা এই সময়ে তাদের সঙ্গে রয়েছি: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী শাহযাদা ফয়সাল বিন ফারহান বলেছেন, বৈরুত ট্রাজেডির পর লেবাননে তাৎক্ষণিক সহায়তাকারীদের মধ্যে সৌদি আরব প্রথম সারিতে রয়েছে।

 

আলআরাবিয়ার তথ্যমতে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী শাহযাদা ফয়সাল বিন ফারহান তার এই মন্তব্য ফ্রান্সের আহ্বানে আয়োজিত লেবাননের সহায়তায় আন্তর্জাতিক ভার্চুয়াল ত্রাণ সম্মেলনের ভাষণে ব্যক্ত করেছেন।

তিনি বলেছেন, লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে সংঘটিত ভয়াবহ ও রক্তাক্ত বিস্ফোরণের পর হতাহতদের কাছে মানবিক সহায়তা সর্বপ্রথম বাদশাহ সালমান পৌঁছিয়েছেন। তখন থেকেই সৌদি আরব বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত নাগরিকদের সাহায্যে সামনের সারিতে রয়েছে। তিনি বলেছেন, লেবানন সৌদি আরবের ভাই। আর আমরা বিপদের এই সময়ে তাদের সঙ্গে রয়েছি।

তিনি আরো বলেন, বৈরুত বিস্ফোরণের নেপথ্যে কার হাত থাকতে পারে, তা আন্তর্জাতিকভাবে স্বাধীন ও স্বচ্ছ তদন্ত হওয়া উচিত।

উল্লেখ্য, বিস্ফোরণের পর বাদশাহ সুলাইমান বিন আবদুল আযীয ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তার নির্দেশ দিয়েছিলেন। সৌদির পক্ষ থেকে নগদ ৯০ টন সামগ্রী বৈরুতে পাঠানো হয়েছে। যার মধ্যে খাদ্য, ওষুধ ও চিকিৎসা সামগ্রী, খেজুর এবং অস্থায়ী বাসস্থানের সামানা, কম্বল, তাঁবু, বিছানা, বাসন-কোসন শামিল ছিল। এ যাবত সর্বমোট সৌদির পক্ষ থেকে ২৯০ টন ত্রাণ সহায়তা বৈরুত পৌঁছানো হয়েছে বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদপটুয়াখালীতে সাবমেরিনের লাইন কাটায় গ্রেফতার দুই
পরবর্তি সংবাদমাস্ক পরা নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত নামছে মাঠে