অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ

মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ। ছবি: সংগৃহীত

ইসলাম টাইমস ডেস্ক: অসুস্থ হয়ে মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়েছেন মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ। মধুপুর থেকে প্রকাশিত ‘মাসিক আল হামিদ’ এর নির্বাহী সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ইসলাম টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গতকাল মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদ স্বাভাবিক অসুস্থতা অনুভব করলে ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি প্রফেসর ডা. আব্দুল্লাহ- এর তত্ত্বাবধায়নে চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসাধীন অবস্থায় তার কিডনীর সমস্যা ধরা পড়লে ধানমন্ডি সেন্ট্রাল হাসপাতাল থেকে মিরপুর ২ নাম্বারে ‘মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল’ এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি এখানেই চিবিৎসাধীন অবস্থায় আছেন।

মধুপুর পীর আল্লামা আব্দুল হামিদের বড় ছেলে মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ পিতার দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পূর্ববর্তি সংবাদউত্তাল বৈরুত: পদত্যাগ করেছেন লেবানিজ প্রধানমন্ত্রী হাসান দিয়াব
পরবর্তি সংবাদপাঞ্জাবে মসজিদ প্রাঙ্গণে শুটিংয়ের অনুমতি: ম্যানেজার বরখাস্ত