২৪ ঘন্টায় করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ২৯৯৬

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৩ হাজার ৪৭১ জন কোভিড রোগী মারা গেলেন। এই সময়ে ২ হাজার ৯৯৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৩৫ জন এবং মোট সুস্থ ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া  করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগীশনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

পূর্ববর্তি সংবাদঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ
পরবর্তি সংবাদনতুন পাসপোর্টের অপেক্ষায় লাখো আবেদনকারী