ইসলাম টাইমস ডেস্ক: নবীজী সা. কে অবমাননা করায় নাইজেরিয়ার এক গায়কের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে দেশটির আদালত। শরিয়া আইন অনুযায়ী দেশটির আদালত তাঁর এ মৃত্যুদণ্ড ঘোষণা করেছে বলে জানা গেছে।
জানা গেছে, নাইজেরিয়ার কানো রাজ্যের বাসিন্দা ইহায়া আমিনু শরিফ। ২২ বছরের শরিফ গত মার্চ মাসে হোয়াটস অ্যাপে একটি গান শেয়ার করেছিলেন। ওই গানে মহানবী (রা:)কে নিয়ে কুরুচিকর কথা বলা হয়েছে। বেশ কয়েকটি জায়গা থেকে শরিফের বিরুদ্ধে অভিযোগ জমা হয়। তারপরেই তদন্ত শুরু হয়। শরিফকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।
কানোর ধর্ম বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, চার মাস ধরে আদালতে শরিফের বিচার হয়েছে। গোটা বিচার প্রক্রিয়ায় শরিফ আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছেন বলেও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। শরিয়ত আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় তার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে।
















