ফিলিস্তিনিদের অগ্নি বেলুনে দিশেহারা ইসরাইল, বন্ধ করে দিল গাজার প্রবেশদ্বার

ইসলাম টাইমস ডেস্ক: ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের হামলার জবাবে ইসরাইল সীমান্তে বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের আগুনে বেলুন নিক্ষেপ ঘটনা বেড়ে যাওয়ায় গাজায় প্রধান প্রবেশদ্বারটি বন্ধ করে দিয়েছে ইসরাইল। খবর আরব নিউজ।

ইসরাইলের দাবি, সম্প্রতি গাজা থেকে ৩০টির বেশি আগুনে বেলুন ইসরাইল সীমান্তে উড়ানো হয়, যা তাদের বেশ কয়েকটি খামারের শস্য ধ্বংস করেছে।

ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরাইল-মিসর সীমান্তের কাছে কেরেম শালোম ক্রসিং দিয়ে ফিলিস্তিনিদের এবং তাদের পণ্য আনা-নেয়া বন্ধ করে দেয়া হয়েছে।

পূর্ববর্তি সংবাদআযাদ দ্বীনী এদারা বোর্ডের হিফয বিভাগের পরীক্ষার ফল প্রকাশ
পরবর্তি সংবাদস্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজিকে আগামীকাল জিজ্ঞাসাবাদ করবে দুদক