হিন্দুদের জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

ইসলাম টাইমস ডেস্ক: জন্মাষ্টমী উপলক্ষে সরকারি বন্ধ থাকায় আজ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। এসময় ভারতে আটকা পড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরতে পারবেন।

 

তিনি জানান, সনাতন ধর্মালম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের সঙ্গে একদিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামী বুধবার (১২ আগস্ট) থেকে পুনরায় এ পথে আমদানি-রফতানি বাণিজ্য সচল থাকবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, এ পথে বাণিজ্য বন্ধ থাকলেও ভারতে আটকা পড়া পাসপোর্টধারী যাত্রী যাতায়াত এসময় স্বাভাবিক থাকবে।

জানা যায়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এ পথে ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ বেশি। দেশে স্থলপথে যে পণ্য আমদানি হয় তার ৭০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। এছাড়া প্রতিবছর এ বন্দর দিয়ে প্রায় ৩৫ হাজার কোটি টাকার পণ্য আমদানি হয়ে থাকে। যা থেকে সরকারের প্রায় পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়।

পূর্ববর্তি সংবাদচিত্রা নদীতে গোসল করতে নেমে ডুবে গেলেন কলেজছাত্র
পরবর্তি সংবাদপ্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করলেন পররাষ্ট্রমন্ত্রী