ইসলাম টাইমস ডেস্ক: গত ৫ আগষ্ট নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে ট্রলার দূর্ঘটনায় নিহতদের মধ্যে অসহায় ৩টি পরিবারে রিক্সা ভ্যান বিতরণ করেছে পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ(পিসব)।
বুধবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচা, কোনাপাড়া গ্রামের ৩টি পরিবারে এসব ভ্যান গাড়ি বিতরণ করেন সংগঠনের প্রজেক্ট পরিচালক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমরান হুসাইন হাবিবী।
পিসবের পক্ষ থেকে রিক্সা ভ্যান দিয়ে সহায়তা করা হয়েছে, নৌকা ডুবিতে নিহত মাদ্রাসা শিক্ষক জহিরুল ইসলামের পরিবার, নিহত ছাত্র ও তার পিতা আবু ইসা ও নিহত শিক্ষক সাইফুল ইসলামের পরিবারকে।
এছাড়া সংস্থাটি নিহতদের পরিবারে প্রয়োজন অনুযায়ী স্থায়ী আবাসন নির্মাণ করে দেওয়ার কথা জানিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হযরত মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরী, শাইখুল হাদিস মুফতি ইমরান হোসাইন কাসেমী, ইমরান হোসাইন হাবিবী, মুফতি জহিরুল ইসলাম সিরাজী, মুফতি মাহববুল্লাহ, মুফতি আমীর ইবনে আহমেদ, মাওলানা শরীফুর রহমান, মুফতি জহিরুল ইসলাম ফারুকী, মাওলানা আবু বক্কর, হযরত মাওলানা কামরুজ্জামান, মাওলানা ইসহাক, মাওলানা আবু বকর, ইঞ্জিনিয়াার সাইফুল ইসলাম সাঈদ প্রমূখ।
প্রসঙ্গত, পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব) বন্যাসহ বিভিন্ন দুর্যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলসমূহে নানা মাত্রিক সেবা প্রদান করে থাকে সংস্থাটি।
উল্লেখ্য, গত ৫ আগষ্ট নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে ট্রলার দূর্ঘটনায় ১৮জন নিহত হন। তাদের মধ্যে ১৬ জনের বাড়ী ময়মনসিংহ সদর উপজেলায়।
















