করোনায় আক্রান্ত পরিবেশমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাবুদ্দিন ।

মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা দীপংকর বর বিষয়টি নিশ্চিত করেছেন।

দীপংকর বর জানান, মঙ্গলবার রাতে করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করানো হয়। বুধবার পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। তবে তিনি বর্তমানে সুস্থ আছেন।

মন্ত্রীকে চিকিৎসার জন্য সিএমএইচে নেওয়া হচ্ছে। সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হবে বলেও জানান মন্ত্রণালয়ের এই কর্মকর্তা।

পূর্ববর্তি সংবাদকরোনা: ১০০ কোটি ডোজ টিকার অর্ডার পেয়েছে রাশিয়া
পরবর্তি সংবাদপুলিশের বানানো সেই তিন সাক্ষী সিনহা হত্যায় জড়িতদের সহযোগিতা করেছে: র‌্যাব