দীর্ঘস্থায়ী বন্যায় উত্তরাঞ্চলে পাটের ব্যাপক ক্ষতি

ইসলাম টাইমস ডেস্ক: ব্রহ্মপুত্র আর তিস্তা অববাহিকায় দীর্ঘস্থায়ী বন্যার ফলে রংপুর ও বগুড়া কৃষি অঞ্চলের ৯ জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে পাটের। কৃষি বিভাগ জানিয়েছে, তিন দফা বন্যায় বড় অংকে লোকসান গুনতে হয়েছে প্রায় ৪১ হাজার পাটচাষিকে।

জুনের শেষ সপ্তাহে ব্রহ্মপুত্র ও তিস্তা অববাহিকায় সবগুলো নদ-নদীর পানি বাড়তে শুরু করলে চরাঞ্চলে ডুবে যাওয়া ৩ হাজার ৬ হেক্টর জমির পাট নষ্ট হয়ে যায়। এতে ৪১ হাজার চাষিকে গুণতে হয় ২৭ কোটি টাকার লোকসান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বন্যায় রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা আর জয়পুরহাটে বন্যা ও প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পাট চাষিদের সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে।

প্রাথমিক হিসাবে বলা হয়েছে, দেড়মাস স্থায়ী বন্যায় ওই ৯ জেলায় পাট নষ্ট হয়েছে ১০ হাজার মেট্রিকটন।

পূর্ববর্তি সংবাদটাঙ্গাইলে সুস্থ আ.লীগ নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী ভাতা তোলার অভিযোগ
পরবর্তি সংবাদভারতে বাসে আগুন, ৫ জনের মৃত্যু