দেশপ্রেম নিয়ে ইসলামী নেজাম প্রতিষ্ঠায় শরীক হওয়া মু’মিনের কর্তব্য: মাওলানা আজিজী

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমীর অধ্যক্ষ আল্লামা সরওয়ার কামাল আজিজী বলেছেন, ইসলামী নেজাম প্রতিষ্ঠার সংগ্রামে সর্বাত্মকভাবে শরীক হওয়া মু’মিন-মুসলমানদের ঈমানী কর্তব্য। ঈমানী চেতনা ও দেশপ্রেম নিয়ে এ কর্তব্য পালনে নেজামে ইসলাম পার্টি অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলে মন্তব্য করেন তিনি।

১১ আগষ্ট ( মঙ্গলবার) সকাল ৯ টায় দলটির অস্থায়ী কার্যালয়ে কক্সবাজার জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ.সহ বহু শীর্ষ নেতার জন্মভূমি কক্সবাজারের প্রতিটি জনপদে পার্টির কর্মতৎপরতা আরও বেগবান করার আহবান জানান।

কেন্দ্রীয় যুগ্মমহাসচিব ও কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন, পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

সভায় বিশেষ অতিথি ছিলেন, সংগঠন সচিব মাওলানা হাফেজ আবু তাহের খান, সহকারী অর্থ সচিব মাওলানা আনওয়ারুল কবির, ছাত্র ও যুব বিষয়ক সচিব আব্দুল্লাহ আল মাসউদ, চট্রগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দিন আফতাব।

অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জেলার সিনিয়র নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, রামু উপজেলা আহবায়ক মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, জেলা দায়িত্বশীল মাওলানা ফরিদুল হক, মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, কক্সবাজার শহর আমীর মাওলানা নুরুল হক চকোরী, চকরিয়া পৌর আমীর মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সাবেক জেলা সহ-সভাপতি এম, আলী আকবর, জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ শওকত আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম, রামু উপজেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজু প্রমুখ।

পূর্ববর্তি সংবাদপ্রণব মুখার্জির অবস্থা আশঙ্কাজনক: চিকিৎসক
পরবর্তি সংবাদসিগারেট খাওয়ার অভিযোগে পুলিশকে দিতে হলো সাড়ে তিন লাখ টাকা!