ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান নৃত্য গোপাল দাস। আজ বৃহস্পতিবার দুপুরে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে।
খবরে আরো প্রকাশ, উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মাণের অংশ হিসেবে গত সপ্তাহে ভূমিপূজার যে অনুষ্ঠান হয়েছিল সেখানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে মঞ্চে ছিলেন তিনি।
তখন মঞ্চে পাঁচজন উপস্থিত ছিলেন।
















