পাকিস্তানে ‍মুসলমানদের ঐক্য বিনাশে মোসাদের ষড়যন্ত্র ফাঁস

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের মুসলমানদের ভেতর অনৈক্য সৃষ্টির উদ্দেশ্যে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে।

পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশে মুসলমানদের মধ্যে ঐক্যে ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে মোসাদের সদস্যরা ষড়যন্ত্র করছে বলে তারা নিশ্চিত হয়েছেন।

ধর্মমন্ত্রী পীর নুরুল হক কাদেরি রাজধানী ইসলামাবাদে এক সভায় বলেছেন, বিভিন্ন ধর্ম ও মাজহাবের মধ্যে বিরোধ উসকে দিতে তৎপরতা চলছে বিশেষকরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম অবমাননার মতো ঘটনা ঘটিয়ে সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। এর পেছনে রয়েছে ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদ। পাকিস্তান সরকার এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে।

তিনি আরও বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অবমাননাকর ও উসকানিমূলক যেসব বক্তব্য ও তথ্য প্রচার করা হচ্ছে তা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত এবং মোসাদের পৃষ্ঠপোষকতায় তাদের কিছু চর এই তৎপরতা পরিচালনা ও নিয়ন্ত্রণ করছে।

মুসলিম দেশ পাকিস্তানে বিভিন্ন ধর্ম ও মাজহাবের মানুষ বাস করেন। কখনো কখনো সেখানে মাজহাবগত দ্বন্দ্ব দেখা যায়। সাধারণভাবে এ ধরণের দ্বন্দ্বের সূত্রপাত ঘটে শত্রুদের উসকানিতে। পার্সটুডে

পূর্ববর্তি সংবাদমহেশখালীতে ওসি প্রদীপের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
পরবর্তি সংবাদতুরস্ক-গ্রীস উত্তেজনা: ভূমধ্যসাগরে সামরিক উপস্থিতি জোরদার করছে ফ্রান্স