নারায়ণগঞ্জের রূপগঞ্জে টেক্সটাইল মিলে আগুন

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুমাইয়া টেক্সটাইল মিলস নামে একটি টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকার সুমাইয়া টেক্সটাইল মিলে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় কারখানায় কর্মরত শ্রমিকেরা চারদিকে ছোটাছুটি করতে থাকে। এ সময় এসহাক (৭০) নামে এক শ্রমিক আহত হন। তাকে স্থানীয়রা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার ১৫ মেশিন ও তুলা আগুনে পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে টেক্সটাইল মিলের মালিক আজাহার দাবি করেন।

কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিব বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাকিটা তদন্তর পর জানা যাবে।

পূর্ববর্তি সংবাদইহুদীবাদী ইসরায়েলের সঙ্গে আমিরাতের চুক্তি স্বাক্ষর
পরবর্তি সংবাদসংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনি জাতির পিঠে ছুরি বসিয়েছে: হামাস