সিনহা হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা বদল

ইসলাম টাইমস ডেস্ক: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল হয়েছে। র‌্যাবের সহকারী পরিচালক ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম তদন্তের নতুন দায়িত্ব পেয়েছেন। আগে এই দায়িত্বে ছিলেন র‌্যাব-১৫–এর সহকারী পুলিশ সুপার জামিল আহমদ।

র‌্যাবের মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

আশিক বিল্লাহ বলেন, খায়রুল ইসলাম তদন্তে অত্যন্ত দক্ষ এবং এর আগে বেশ কিছু স্পর্শকাতর মামলার তদন্ত সফলভাবে সম্পন্ন করেছেন। তিনি একজন নিপুণ পুলিশ কর্মকর্তা। এ জন্য তাকে মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে।

তিনি বলেন, তদন্ত কর্মকর্তা যেকোনো সময় পরিবর্তিত হতে পারেন। এটা খুবই স্বাভাবিক একটা প্রক্রিয়া। নতুন তদন্ত কর্মকর্তাকে অনেক পরীক্ষা–নিরীক্ষা করে দেওয়া হয়েছে। তাকে অন্য কর্মকর্তারা যথাযথ সহযোগিতা করছেন।

পূর্ববর্তি সংবাদ৩ কিশোরকে পিটিয়ে হত্যা: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক বরখাস্ত
পরবর্তি সংবাদআজ জাতীয় শোক দিবস