ইসলাম টাইমস ডেস্ক: দেশ থেকে করোনা ভাইরাস চলে যাবে, বেশি দিন লাগবে না। এমনকি করোনার ভ্যাকসিন নাও লাগতে পারে। এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার বিকেলে রাজধানীর মহাখালীতে শোক দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, বিভিন্ন দেশের সঙ্গে ভ্যাকসিন নিয়ে আলোচনার চেষ্টা চলছে। ভ্যাকসিন আমদানির বিষয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
জাহিদ মালেক দাবি করেন, স্বাস্থ্য বিভাগের পদক্ষেপেই দেশে করেনার সংক্রমণ ও মৃত্যুহার কম। তার দাবি, দেশের কোনো মানুষ চিকিৎসার অভাবে করোনায় মারা যায়নি। চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে বলেই নির্ভয়ে ঘরের বাইরে যাচ্ছে লোকজন।
















