ইসলাম টাইমস ডেস্ক: করোনার মধ্যেই ঢাকা আলিয়ায় কামিল দ্বিতীয় পর্ব পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আগামীকাল সোমবার ১৭ আগস্ট থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ২০ আগস্ট পর্যন্ত। ঢাকা আলিয়ার ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ ও ১৮ আগস্ট রোজ সোমবার ও মঙ্গল বার ১ম পর্ব এবং ১৯ ও ২০ আগস্ট রোজ বুধবার ও বৃহস্পতিবার কামিল ২ পর্বের মৌখিক পরীক্ষা ২০১৯ মাদরাসার ২য়, ৩য় ও ৪র্থ তলার বিভিন্ন কক্ষে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে সরকারি স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষার্থীদেরকে উক্ত পরীক্ষায় অংশ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, দেশ ব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবি দিন দিন জোরালো হচ্ছে। শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে ৪/৫ মাস ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবি জানানো হচ্ছে। ইতিমধ্যে কওমী মাদরাসার মক্তব ও হেফজ বিভাগগুলো খোলার অনুমতি দিয়েছে সরকার। এবং শীঘ্রই কওমী মাদরাসার অন্যান্য বিভাগ খুলে দেওয়ার বিভিন্ন আলোচনা শোনা যাচ্ছে।
















