কুমিল্লায় দু স্থানে শোক দিবসের প্যান্ডেল ভাঙচুর

ইসলাম টাইমস ডেস্ক: কুমিল্লা সদর উপজেলার দুইটি স্থানে শনিবার (১৫ আগস্ট) শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা এই অভিযোগ করেন। প্রবীণ আওয়ামী লীগ নেতা আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আঞ্জুম সুলতানা সীমা বলেন, ‘আমার বাবার নামে প্রতিষ্ঠিত আফজল খান ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের যশপুর ও তেলকুপিতে শোকসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্যান্ডেল দুবৃত্তরা ভাঙচুর করেছে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। যারা বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানের প্যান্ডেল ভাঙচুর করে তারা মানুষের কাতারে পড়ে কিনা তা আমার জানা নেই।’

পূর্ববর্তি সংবাদযথাসময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানালেন ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদবাংলাদেশে আজ থেকে বিমান ভ্রমণের খরচ বাড়ছে