ইসলাম টাইমস ডেস্ক: কুড়িগ্রামের বন্যা কবলিত অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব)।
১৫ ও ১৬ আগস্ট দুইদিন সংস্থাটির পক্ষ থেকে কুড়িগ্রামের নুনখাওয়া চড়, ভুরুঙ্গামারী পাগলারহাট ও নাগেশ্বরীতে এই ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
রক্তের গ্রুপ জানা নেই এমন মানুষদের জন্য ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্ত দানে উদ্বুদ্ধ করতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করে সংস্থাটি। এছাড়াও নদী ভাঙ্গনের কবলে পড়া কুড়িগ্রামের চরাঞ্চলে টিউবওয়েল ও টয়লেট স্থাপন করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
এসময় উপস্থিত ছিলেন পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব)- এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মাওলানা ইমরান হুসাইন হাবিবী, সংস্থার অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, গত মাস থেকেই বগুড়া, টাঙ্গাইল, জামালপুরে অসহায় বর্ন্যাতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণসহ নানা মাত্রিক সেবা দেয়া হচ্ছে পিসবের পক্ষ থেকে।
আরো পড়ুন: নেত্রকোনায় ট্রলার ডুবি: শহিদদের পরিবারে রিক্সা ভ্যান দিয়ে সহায়তা পিসবের
















