ইসলাম টাইমস ডেস্ক: উত্তরাঞ্চলে বন্যা কবলিত এলাকায় অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেছে মিরপুর রূপনগর থানার ইমামদের সংগঠন ‘ইমাম পরিষদ’।
উত্তরাঞ্চলের কুড়িগ্রামের নাগেশ্বরী, লালমনিরহাটের হাতীবান্ধা ও সিরাজগঞ্জের নদী ভাঙ্গন কবলিত এলাকার অসহায় লোকদের মাঝে নগদ অর্থ ও প্রয়োজনীয় ঔষধ স্যালাইন ইত্যাদি ত্রাণ বিতরণ করে মিরপুর রূপনগর থানার ইমামদের সংগঠন ‘ইমাম পরিষদ’।
এসময় সংগঠনের দায়িত্বশীল ওলামায়ে-কেরাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
















