বন্যার পানিতে খেলতে গিয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বানের পানিতে খেলা করতে গিয়ে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে।সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উলাইল ইউনিয়নের রুপসা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্বাধীন (৪) উপজেলার রুপসা গ্রামের আখের আলীর ছেলে ও রাতুল (৬) বাহের আলীর ছেলে।

জানা যায়, বাড়ির পাশে খেলা করছিল রাতুল ও স্বাধীন। সবার অজান্তে পাশে বেঁধে রাখা ভেলায় চড়তে যায় হৃদয়। এসময় সে বানের পানিতে পড়ে যায়। হৃদয়কে বাঁচাতে যায় রাতুল। এতে দুজনই পানিতে ডুবে যায়। পরে স্বজনরা সন্ধ্যা ৭টার দিকে বানের পানি থেকে দুজনের লাশ উদ্ধার করেন।

শিবালয় থানার ওসি ফিরোজ কবির জানান, সন্ধ্যায় বাড়ির পাশে বানের পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদদাতব্য প্রতিষ্ঠানের টাকায় বিদেশ ভ্রমণ: সরে দাঁড়ালেন ট্রুডোর অর্থমন্ত্রী
পরবর্তি সংবাদমেজর সিনহা হত্যা: এবার এপিবিএনের ৩ সদস্য গ্রেফতার