২৪ ঘন্টায় আরো ৪৬ জনের মৃত্যু, শনাক্ত ৩২০০

ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯)  আরো ৪৬ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন হাজার ৭৪০ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন আরো তিন হাজার ২০০ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৮২ হাজার ৩৪৪ জন।

করোনাভাইরাস বিষয়ে মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন ল্যাবরেটরিতে ১৪ হাজার ৬৩০টি নমুনা পরীক্ষা করা হয়। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬২ হাজার ৮২৫ জনে।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

পূর্ববর্তি সংবাদমধ্যরাতে হাসপাতালে ভর্তি অমিত শাহ, রয়েছেন পর্যবেক্ষণে
পরবর্তি সংবাদএমপি হারুন ও পাপুলের পদ কেন শূন্য হবে না জানতে রুল জারি