দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

ইসলাম টাইমস ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠছে।

তরিতরকারি, চাল, ঢালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধিতে জনজীবন নাভিশ্বাস উঠেছে। তিনি বলেন, সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে জনগণকে ভোগান্তি ফেলেছে। আর এই সিন্ডিকেটের সাথে জড়িত সরকার দলীয় লোকজন। ফলে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। দেশজুড়ে অরাজকতা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, অবিলম্বে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ জীবনের তাগিদে রাস্তায় নামতে বাধ্য হবে।

আজ বুধবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব এসব কথা বলেন।

পূর্ববর্তি সংবাদভারতের পররাষ্ট্রসচিবের বাংলাদেশ সফর ‘খুবই খুশির খবর’: পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদআমরা কখনোই ইসরাইল সরকারকে স্বীকৃতি দেব না: ইমরান খান