ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি চুক্তি না করলে ইসরাইলের সাথে কোন ধরনের সম্পর্ক নয়: সৌদি আরব

ইসলাম টাইমস ডেস্ক: ফিলিস্তনিদের সঙ্গে শান্তি চুক্তি না করলে সৌদি আরব অবৈধ দখলদার ইসরাইলের সাথে কোন ধরনের সম্পর্ক স্থাপন করবে না বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবেইর। খবর বিবিসির।

গত বৃহস্পতিবার ইসরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাতের বিতর্কিত চুক্তির পর উত্তাল গোটা মধ্যপ্রাচ্য। চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প ঘোষণা দিলেও এত দিন যাবত কার্যত ‍চুপ ছিল সৌদি আরব। এবার চুক্তির বিষয়ে মন্তব্য করেছে সৌদি আরব।

সৌদি আরব বলেছে, তারা আরব আমিরাতের মতো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে না যতক্ষণ ইসরাইল ফিলিস্তনিদের সঙ্গে কোন শান্তি চুক্তি না করছে।

সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবেইর বলেন, এরকম একটি শান্তি চুক্তির পর সবকিছুই সম্ভব।

গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত হঠাৎ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয়ার পর এই প্রথম এ বিষয়ে সৌদি প্রতিক্রিয়া জানা গেল।

ঐ ঘটনার পর জল্পনা ছড়িয়ে পড়েছিল যে সৌদি আরবও একই পথ অনুসরণ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে।

পূর্ববর্তি সংবাদজনগণই জিয়াউর রহমানকে ক্ষমতায় আনে: ফখরুল
পরবর্তি সংবাদরূপগঞ্জে ফার্নিচারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১২ ইউনিট