বিশ্বজুড়ে জিমেইল সেবায় গোলযোগ

ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বজুড়ে বড় রকমের গোলযোগের মধ্যে পড়েছে গুগলের মেইল আদানপ্রদান সেবা জিমেইল।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সোয়া ১০টা থেকে এ বিভ্রাট শুরু হয়।

বিজনেস ইনসাইডার জানায়, ইউজাররা জিমেইলে মেইল পাঠাতে পারছেন না এবং মেইলে ফাইল অ্যাটাচ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন।

জিমেইলের এ বিভ্রাট নিয়ে টুইটারে অনেক ইউজার পোস্ট দিয়েছেন।

অনেকে জানিয়েছেন, জিমেইল অ্যাকাউন্টে ঢুকতে পারছেন না তারা। এ ছাড়া অন্য মেইল সেবা থেকে পাঠানো মেইল জিমেইলে ঠিকমত পৌঁছাচ্ছে না।

জিমেইলের পাশাপাশি গুগল ড্রাইভসহ জি স্যুটের সবগুলোতেই সমস্যা দেখা দিয়েছে বলে ইউজারদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে।

গুগল ড্রাইভে ফাইল আপলোড করা গেলেও তা শেয়ার করা যাচ্ছে না বলে কেউ কেউ জানিয়েছেন।

আবার কেউ কেউ ড্রাইভে আপলোড, ডাউনলোড, শেয়ার কিছুই করতে পারছে না।

বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, জাপানসহ বিশ্বের অন্যান্য অংশে জিমেইলের এ বিভ্রাট দেখা দিয়েছে।

এদিকে গুগল অ্যাপস স্ট্যাটাস পেইজে এ বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল।

এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, জিমেইল সম্পর্কিত একটি সমস্যা আমরা খতিয়ে দেখছি। শিগগিরই এ বিষয়ে আমরা আরও তথ্য জানাব।

পূর্ববর্তি সংবাদএকদিনে শনাক্ত ২ হাজার ৮৬৮, মৃত্যু ৪১
পরবর্তি সংবাদভয়াবহ দাবানলের কবলে ক্যালিফোর্নিয়া