একুশে আগস্টের কুশীলবরা এখনও ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক:  তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, একুশে আগস্টের কুশীলবরা এখনও ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট যারা গ্রেনেড ছুঁড়ে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল সেই কুশীলবরা এখনও বেঁচে আছে এবং ষড়যন্ত্র করছে। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

মন্ত্রী আজ বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিভাগের চারজেলার সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে তিনি আরো বলেন, যারা দেশের স্বাধীনতা চায়নি, বঙ্গবন্ধুকে যারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছিলো, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারাই ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে হত্যা করে।

ড. হাছান বলেন, ‘আজকেও যারা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে তারাও ষড়যন্ত্রের পথ বেঁছে নিয়েছে। ২১ আগস্ট বঙ্গবন্ধুর মতো তার সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য বৃষ্টির মতো গ্রেনেড ছোঁড়া হয়েছিল। সেই কুশীলবরা এখনও ষড়যন্ত্র করছে। তাই আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’ বাসস

পূর্ববর্তি সংবাদবিএনপি নেতাকর্মীদের ওপর সরকারের আক্রোশ বৃদ্ধি পাচ্ছে: ফখরুল
পরবর্তি সংবাদসাতক্ষীরায় জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙ্গে ৫ গ্রাম ও চিংড়ি ঘের প্লাবিত