হারিয়ে যাওয়া আরেকটি মসজিদ ফিরিয়ে আনার ঘোষণা দিলেন এরদোগান

ইসলাম টাইমস ডেস্ক: ঐতিহাসিক আয়া সোফিয়ার মসজিদে প্রত্যাবর্তনের পর তুরস্কের আরেকটি হারানো মসজিদকে আদালতের সিদ্ধান্তে আপন পরিচয়ে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

৭০ বছর আগে ১৯৪৫ সালে তুরস্কের ধর্মনিরপেক্ষ কামাল পাশার সরকার  আয়া সোফিয়ার মতো এই মসজিদকেও জাদুঘরে রূপান্তরিত করেছিল।

গত বছর তুরস্কের একটি আদালত ওই সিদ্ধান্ত বাতিল করে।

আজ এরদোয়ান স্বাক্ষরিত ও তুরস্কের সরকারি গেজেটে প্রকাশিত একটি আদেশে ঘোষণা করা হয়েছে যে, ‘কারিয়ে মসজিদের পরিচালনার ভার দেশটির ধর্ম বিষয়ক অধিদপ্তরের অধীনে ন্যস্ত হবে এবং উপাসনার জন্য মসজিদটি উন্মুক্ত করে দেওয়া হবে।’

গত মাসে ৮৬ বছর পর আয়া সোফিয়ায় নামাজ অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট এরদোয়ান প্রায় ১০ হাজার ধর্মপ্রাণ মুসলমানের সঙ্গে নামাজে অংশ নেন।

উল্লেখ্য, মধ্যযুগে এই ভবনটি ছিল খ্রিস্টানদের গির্জা। কোরা গির্জা। তুর্কি ভাষায় যা কারিয়ে চার্চ নামে পরিচিত। ১৪৫৩ সালে মুসলমানদের হাতে ইস্তাম্বুল শহর বিজয় হওয়ার পর একে মসজিদে রূপান্তর করা হয়েছিল। রয়টার্স

পূর্ববর্তি সংবাদউচ্চবর্ণের বাগান থেকে ফুল তোলায় ভারতে ৪০ দলিত পরিবারকে বয়কট
পরবর্তি সংবাদআরেক দফা কমল স্বর্ণের দাম