পাক-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ৫

ইসলাম টাইমস ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে ৫ জন নিহত হয়েছে। শনিবার সকালে পাঞ্জাব সীমান্তে পাকিস্তান থেকে ভারতে প্রবেশের সময় বিএসএফের বন্দুক হামলায় তারা প্রাণ হারায়।

সীমান্ত রক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, অনুপ্রবেশকারীরা তরণ তারণ জেলার খেমকরণ সীমানা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলো। এসময় সীমান্ত রক্ষীরা প্রথমে অনুপ্রবেশকারীদের দাঁড়াতে বলে। তবে তারা নির্দেশ অমান্য করে বিএসএফের সদস্যদের ওপর গুলি চালায়। এসময় দুই পক্ষের বন্দুকযুদ্ধে ৫ জন ঘটনাস্থলে নিহত হয়।

বর্তমানে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষীরা। নিহতরা অনুপ্রবেশকারী বলে দাবি করলেও তারা কোন দেশের নাগরিক তা জানায়নি বিএসএফ।

পূর্ববর্তি সংবাদ‘শীতের আগেই করোনা সংক্রমণ অনেকটাই কমে যাবে’
পরবর্তি সংবাদ‘স্বাস্থ্যবিধি না মানলে অতিরিক্ত ভাড়া দেবে কেন যাত্রীরা?’