দু বছরের মধ্যে করোনা দূর হবে, জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বস্বাস্থ্য সংস্থা

ইসলাম টাইমস ডেস্ক:  দুই বছরের কম সময়ের মধ্যেই পৃথিবী থেকে করোনাভাইরাস দূর হবে বলে ভবিষ্যদ্বাণী করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু’র চেয়ে দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে বলেই আশাবাদী জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত সংস্থাটি। খবর আল জাজিরা ও বিবিসির।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস বলেছেন, ‘আমরা আশা করছি দুই বছরের কম সময়ের মধ্যে করোনা দূর করতে পারব। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু’র চেয়ে এটাকে দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে।’

তিনি আরও জানিয়েছেন, গ্লোবালাইজেশন, নৈকট্য ও এক দেশের সঙ্গে অন্য দেশের দ্রুততম যোগাযোগ ব্যবস্থার কারণেই বিদ্যুৎ গতিতে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। স্প্যানিশ ফ্লু’র সময় এমনটা ছিল না। তবে বিশ্বের কাছে এখন আগের চেয়ে অনেক উন্নত প্রযুক্তি রয়েছে। সহজভল্য যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে। তার ওপর ভ্যাকসিন আবিষ্কারের দ্বারপ্রান্তে রয়েছি আমরা। সুতরাং আশা করছি স্প্যানিশ ফ্লু’র চেয়ে কম সময়ে বিশ্বকে করোনাভাইরাস মুক্ত করতে পারব।

করোনাভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ২ কোটি ৩১ লাখ ৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮ লাখ ২ হাজার ৯৫৯ জন। অন্যদিকে স্প্যানিশ ফ্লুতে মারা গিয়েছিল ৫ কোটি মানুষ। আক্রান্ত হয়েছিল প্রায় ৫০ কোটি।

তবে বিশ্লেষকদের অনেকে মনে করেন, পৃথিবীকে রক্ষা করতে হলে শুধুমাত্র প্রযুক্তির উন্নয়ন যথেষ্ট নয়, পাশপাশি আত্মিক উন্নতিও দারকার। নয়তো করোনা থেকে মুক্তি পেয়েও পৃথিবী অন্যভাবে আক্রান্ত হতে পারে।

পূর্ববর্তি সংবাদকরোনাভাইরাস রুগ্ণ সংবাদপত্রশিল্পের জন্য আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে: নোয়াব
পরবর্তি সংবাদভালুকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষ: নিহত ৬