আখাউড়ায় অটোরিকশার চার্জ দিতে গিয়ে দুই কিশোরের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে পৃথকভাবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। মৃত দুই কিশোর অটোরিকশার চালক ছিলেন।

জানা যায়, শনিবার বিকালে পৌরশহরের কলেজপাড়ায় শরীফ নামের বার বছর বয়সী এক কিশোর তার অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। মৃত শরীফ কলেজপাড়ার আলম মিয়ার ছেলে।

এদিকে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ইসমাইল হোসেন (১৬) নামের আরো এক কিশোরের মৃত্যু হয়েছে। সে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া গ্রামের দানু মিয়ার ছেলে। স্থানীয়রা জানায় কিশোর ইসমাইলও ব্যাটারি চালিত অটোরিকশার চালক ছিলেন ।

 

পূর্ববর্তি সংবাদকরোনার পাশাপাশি ভারতে আরো ভয়াবহ হচ্ছে বন্যা পরিস্থিতি
পরবর্তি সংবাদমুহাররম ও আশুরা : কিছু কথা, কিছু প্রশ্নের উত্তর