মাসিক মদীনার পয়গামের সহকারী সম্পাদক মাওলানা এস এম সাখাওয়াত হুসাইনের ইন্তেকাল

মাসিক মদীনার পয়গামের সহকারী সম্পাদক ও  ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এস এম সাখাওয়াত হুসাইন। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ইসলাম টাইমস ডেস্ক: মাসিক মদীনার পয়গাম পত্রিকার সহকারী সম্পাদক ও  ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এস এম সাখাওয়াত হুসাইন ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। আগামী কাল বাদ জোহর কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদের পাশে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

প্রায় দুই সপ্তাহ শ্বাসকষ্টে ভুগে ঢাকার কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ২২ আগস্ট (শনিবার) ৯ টায় তিনি ইন্তেকাল করে বলে ইসলাম টাইমসকে জানিয়েছেন মাসিক মদীনার পয়গামের সম্পাদক শহিদুল ইসলাম কবির।

এর আগে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন বলে সূত্র জানিয়েছে। তিনি দুই শিশু সন্তান ও স্ত্রী রেখে যান।

মাওলানা এস এম সাখাওয়াত হোসেন কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে অনার্স এবং এমএ পাস করেন । তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ।

পূর্ববর্তি সংবাদকরোনা সংক্রমণে দক্ষিণ এশিয়ায় ভারতের পরই বাংলাদেশের অবস্থান
পরবর্তি সংবাদসিলেটে সিগারেটের আগুন থেকে বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড