বরেণ্য লেখক বুলবুল সরওয়ারের জন্য চিকিৎসা সহায়তা ফান্ড

ইসলাম টাইমস ডেস্ক: আধুনিক বাংলা সাহিত্যের, বিশেষত বাংলাদেশি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণ রচয়িতা, চিকিৎসক, লেখক-সাহিত্যিক বুলবুল সরওয়ার। সজ্জন, সৌজন্যশীল এবং আত্মমর্যাদা সম্পন্ন একজন মানুষ।

জীবনের এক কঠিন সময় পার করছেন তিনি।

দু’বছর আগে ব্রেইন-স্ট্রোক করেছেন। প্রতি মাসেই তার চিকিৎসা ব্যয় ৩০,০০০৳ (ত্রিশ হাজার টাকা)। দীর্ঘ দিন চিকিৎসা ব্যয় চালিয়ে কবির পরিবার এখন নিঃস্বপ্রায়। এ অবস্থায় তার চিকিৎসা চালানো তার পরিবারের প্রায় অসম্ভব হয়ে ওঠেছে।

এই অবস্থায় লেখকের ভক্ত, পাঠক ও ভালোবাসার মানুষদের পক্ষ থেকেই কবিপত্নীর অনুমতি সাপেক্ষে একটি সহায়তা ফান্ড গঠন করা হয়েছে। এর মাধ্যমে শুধুই একজন সৃজনশীল মানুষকে সু-চিকিৎসা প্রদানের মাধ্যমে সহায়তা করতে চাওয়া হচ্ছে। আশা করি দেশের জনগণ এই সৃজনশীল মানুষের চিকিৎসা সহায়তায় হাত বাড়িয়ে দেবেন।

চিকিৎসা সহায়তায় সহায়তার জন্য…
০১৭৩২৯৪১৪১৮ (বিকাশ নম্বর)
(দিলরুবা মনোয়ার-কবিপত্নী)

তার জন্য আমাদের দোয়া এবং সহযোগিতা চালু থাকা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা এই মানুষটিকে আবার সুস্থ সচল হয়ে চলার তৌফিক দান করুন।

পূর্ববর্তি সংবাদগাইবান্ধায় বেইলি ব্রিজ ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক খালে, নিখোঁজ চালক
পরবর্তি সংবাদপ্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে অবস্থান বিক্ষোভ