সৌদিতে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে ২৮ আগস্ট বিমানের বিশেষ ফ্লাইট চালু

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে আগামী ২৮ আগস্ট জেদ্দা থেকে ঢাকায় বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ সোমবার (২৪ আগস্ট) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা বিমানের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবেন। বিজনেস আসনে একমুখী যাত্রায় ভাড়া ৩২০০ সৌদি দিয়াল ও ইকোনমি আসনের ভাড়া ২২০০ সৌদি রিয়াল।

শুধুমাত্র বিমান জেদ্দা অফিস থেকে রেজিস্ট্রার করা যাত্রীরা অরিজিনাল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে টিকেট কিনতে পারবেন।  ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com থেকে পাওয়া যাবে।

পূর্ববর্তি সংবাদকুয়েতের জেলে আরো এক মাস থাকতে হবে সাংসদ পাপুলকে
পরবর্তি সংবাদগাইবান্ধায় বেইলি ব্রিজ ভেঙে সিমেন্ট বোঝাই ট্রাক খালে, নিখোঁজ চালক