রামমন্দিরের হাজার বছরের আয়ু নিশ্চিত করতে যা যা করা হচ্ছে

ইসলাম টাইমস ডেস্ক: রামমন্দিরের হাজার বছরের আয়ু নিশ্চিত করতে ভারতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্দিরটি নির্মিত হবে পাথর দিয়ে। আর পাথরের এক খণ্ডের সঙ্গে আর একটিকে জুড়তে ব্যবহার হবে সিমেন্ট এবং তামার সরু পাত ও রড। জং ধরার সম্ভাবনা থাকায় লোহা ব্যবহার করা হবে না।

বৃহস্পতিবার কিছু টুইটে মন্দির তৈরির এসব কথা জানিয়েছে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। তারা জানিয়েছে, মন্দির নির্মাণের জন্য মাটি সমান করার কাজ আগেই সেরে ফেলেছে নির্মাণ সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো। এর পরে মন্দির তৈরির কাজে হাত দেবে তারা।
প্রসঙ্গত, বাবরি মসজিদকে শহীদ করে সে জায়গা নির্মাণ করা হচ্ছে এ রাম মন্দির। ইসলামী শরীয়ত মতে, যে জায়গা একবার মসজিদ হয়, তা আজীবন মসজিদই থাকে। সে হিসাবে এখানে মন্দির নির্মাণের কাজ হলেও এই মন্দির এক সময় আবার মসজিদে প্রত্যাবর্তন করবে এমনটাই আশা করছেন ভারতসহ গোটা বিশ্বের মুসলিমগণ।
পূর্ববর্তি সংবাদক্রাইস্টচার্চ মসজিদে হামলা: ৫১ মুসল্লিকে হত্যাকারী ট্যারেন্টের রায় ঘোষণা হবে আজ
পরবর্তি সংবাদমা-মেয়েকে বেঁধে মারধর: শিগগিরই কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানালেন পল্লী উন্নয়ন মন্ত্রী