করোনা: একদিনে আক্রান্ত ২ হাজার ৪৫৪ জন, মৃত্যু ৪৫

ইসলাম টাইমস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২,৫৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৪৫ জন।

এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪০২৮জন। আর এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন মোট ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫৩ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের এই সংখ্যা পাওয়া গেছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৭.৯৮ শতাংশ।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ৭০ হাজার ১৯১ টি। আর এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২০.৩৮ শতাংশ।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৮৬ হাজার ৭৫৬ জন।

এখন পর্যন্ত বাংলাদেশে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন।

নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ১৩ জন।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই পুরুষ।

পূর্ববর্তি সংবাদবাকি আরব দেশগুলো থেকে ইসরাইলের স্বীকৃতি আদায়ে নিরলস কাজ করছে যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদবৃহস্পতিবারের মধ্যে স্কুল খোলার সিদ্ধান্ত জানানো হবে