ইসলাম টাইমস ডেস্ক: বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে একটি ওয়ান শুটারগান পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। সোমবার রাত সাড়ে দশটার সময় এ চালানটি উদ্ধার করেন। তবে কাউকে আটক করতে পারেনি তারা।
আইসিপি ক্যাম্প সূত্রে জানা যায়, বিজিবির নিজস্ব গোয়েন্দা বিএসবি এফএস নায়েক মো: জয়নুল আবেদীনের তথ্যের ভিত্তিতে গলাচিপা পোস্টের একটি টহলদল সাদিপুর পাকা রাস্তার পাশে জনার মসজিদের জোড়া কবর স্থানে বাম কিনারা থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত পিস্তল ও গুলি বিষয়টি নিশ্চিত করেছেন আইসিপি বিজিবি ক্যাম্প।
















