‘লুটেরাদের হাত থেকে দেশকে রক্ষায় দেশপ্রেমিক শক্তিগুলোকে এগিয়ে আসতে হবে’

ইসলাম টাইমস ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম দেশের সার্বিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দেশের সম্পদ লুটেপুটে খেতেই সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতির দুই হাজার কোটি টাকা পাচার তার প্রকৃষ্ট উদাহরণ।

তিনি বলেন, সরকারের সবগুলো সেক্টর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অপরদিকে সরকার দলীয় নেতাকর্মীরা দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে। এই লুটেরাদের হাত থেকে দেশকে রক্ষায় দেশপ্রেমিক শক্তিগুলোকে এগিয়ে আসতে হবে।

আজ সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান প্রমুখ।

সভায় দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করে বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় কওমী মাদরাসাগুলো খুলে দেয়ায় সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

পূর্ববর্তি সংবাদবিতাড়িত হওয়ার ৩য় বছরে ঘরবন্দী রোহিঙ্গাদের নীরব প্রার্থনা
পরবর্তি সংবাদবাকি আরব দেশগুলো থেকে ইসরাইলের স্বীকৃতি আদায়ে নিরলস কাজ করছে যুক্তরাষ্ট্র